সারাদেশ

চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রীসহ আটক ৫

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে দম্পতি হত্যার ঘটনায় নিহত স্বামী ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী ফেরদৌসিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে উদ্ধার হওয়া আলামত নিয়ে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত দম্পতির মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গার সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল জানান, ঘটনার নেপথ্যের কারণ ও আসামীদের শনাক্ত করতে পিবিআইসহ জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে নিহত ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী ফেরদৌসিসহ পাঁচজনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রোববার (৫ অক্টোবর) রাতে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর গলাকাট মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা , গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরের মধ্যে লাশ ফেলে রেখে গেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা