সারাদেশ

ভোলার লালমোহনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি : "রক্তদানে হয় না ক্ষতি, জয় করে মানবিক অনুভূতি।" এই স্লোগান নিয়ে 'রবিকর ফাউন্ডেশন' লালমোহনে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করতে যাচ্ছে।

প্রান্তিক মানুষের কথা ভেবে তারা সর্বসাধরণের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং এর সাথে সাথে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। উক্ত ক্যাম্পেইন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হবে।

আয়োজক কমিটি বলছে, অনেকে অবহেলা বসত কিংবা ভয়ের কারণে রক্তের গ্রুপ নির্ণয় করতে আগ্রহী হয় না। এছাড়া রক্তদানের মত মানবিক কাজেও আগ্রহী হয় না।কিন্তু রক্তের গ্রুপ জানা একজন মানুষের জন্য খুবই প্রয়োজন।আর তাই মানুষের পাশে দাড়াতেই তাদের এই আয়োজন।

এছাড়া তারা করোনা মহামারীর কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে এই ক্যাম্পেইন পরিচালনা করবে। একইসাথে তারা সকল শ্রেণী পেশার মানুষকে এই সেচ্ছাসেবী ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।সার্বিক সহযোগিতা নিয়ে এই কাজে রবিকর ফাউন্ডেশন এর পাশে দাঁড়িয়েছে সততা ডায়াগনস্টিক সেন্টার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা