সারাদেশ

শিশুর জন্ম তথ্য নিবন্ধন একটি মৌলিক অধিকার : ডিসি, ফরিদপুর

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ব্যক্তি জীবনে জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান আইন ও বিধিমালার আওতায় রাষ্ট্র কর্তৃক প্রদেয় গুরুত্বপূর্ণ ১৭টি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন ও ৪টি সেবা প্রাপ্তির ক্ষেত্রে মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, “প্রতিটি শিশু জন্মের পর তার জন্ম তথ্য নিবন্ধন একটি মৌলিক অধিকার। কারণ একজন ব্যক্তির পরিচয় ব্যক্ত হয় জন্ম নিবন্ধনের মাধ্যমে।”

'নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন' স্লোগানের মধ্যে দিয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোর্শারফ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, প্রথম আলো জেলা প্রতিনিধি পান্না বালা, পৌর কমিশনার আনিসুর রহমান চৌধুরী সাবুল প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা