সারাদেশ

সিলেটে তেলের বোতলে মদের ব্যবসা, র‌্যাবের খাঁচায় একজন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে তেল ও পানির বোতলে চলছে মদের ব্যবসা। চোলাই বা বাংলা মদ। দীর্ঘদিন থেকেই এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন মাদক ব্যবসায়ী ময়না বিদাস (৩৮)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার উত্তর জাহারপুর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব-৯। ময়না দক্ষিণ সুরমা থানার সাধুরবাজার এলাকার মৃত বিদেষী রবি দাসের ছেলে। আটকের সময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে ২৫০ লিটার চোলাই মদও উদ্ধার করেছেন।

এ ব্যাপারে শাহপরাণ থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব-৯ একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা