সংগৃহীত ছবি
সারাদেশ

ত্বকী হত্যার বিচার বন্ধে হাসিনা দায়ী

জেলা প্রতিনিধি: মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার বন্ধ রাখার জন্য শেখ হাসিনাকে দায়ী করে তাকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।

আরও পড়ুন: সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে ত্বকী হত্যার সাড়ে ১১ বছর উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।

রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার সঙ্গে জড়িত শামীম ওসমান বাহিনী ও তাদের মাফিয়া চক্রের বিচারের দাবিতে আমরা দাঁড়িয়েছি। ত্বকী হত্যার পূর্বে এক যুগেরও বেশি সময় থেকে তাদের দুর্বৃত্তায়ন, লুটপাট, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলেছি। নারায়ণগঞ্জে এই ওসমান পরিবারের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো বিরোধী দল ছিল না। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে কথা বলে আসছি। ত্বকী হত্যাকাণ্ড কেন এবং কারা করেছে তা সারা দেশের মানুষ জানে। হত্যা করে মুখ বন্ধ রাখার প্রক্রিয়া তাদের দীর্ঘদিনের। নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে তারা নারায়ণগঞ্জবাসীকে বুঝাতে চেয়েছে যে তাদের বিরুদ্ধে যাওয়ার পরিণতি কী হতে পারে। আমরা বারবার বলেছি, সরকার, প্রশাসন, পুলিশ যদি তাদের পেছনে না থাকে তাহলে নারায়ণগঞ্জের মানুষ লাঠি দিয়ে পিটিয়ে তাদের রাজপথে হত্যা করবে, হয়েছেও তাই। তাদের পেছন থেকে যখন সরকার ও প্রশাসন সরেছে তখন তারা পালিয়েছে।

আরও পড়ুন: নাফ নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

তিনি আরও বলেন, জামতলায় মিঠুকে কুপিয়ে হত্যা করেছে, আশিককে তাদের টর্চার সেলে হত্যা করেছে। ত্বকীকে এই টর্চার সেলে নিয়ে গজারির লাঠি দিয়ে ১১ জন মিলে পিটিয়ে অজ্ঞান করেছে। তারপর তার বুকের ওপর উঠে গলা টিপে হত্যা করেছে। শরীরের কয়েকটি অঙ্গ তারা থেতলে, চোখ উপড়ে নিয়েছে। এই নৃশংসতার মধ্য দিয়ে তারা কতটা ভয়াবহ তা জানান দিয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সঙ্গে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। তবে দীর্ঘসময় পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা