সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন

ঠাকুরগাঁও প্রতিনিধি: “জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিত ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন” কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন : সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে “পথে নামো, কণ্ঠে ধরো- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” সারাদেশে উদীচী শিল্পী গোষ্ঠী’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা উদীচী’র শিল্পী ও কর্মী ছাড়াও বিভিন্ন বয়স এবং শ্রেণীপেশার লোকজন অংশ নেন।

এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে উদীচী’র সভাপতি সেতারা বেগম ও সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের সর্বস্তরের জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। তাই এই হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের রুখে দেয়ার প্রত্যয় নিয়ে শুক্রবার দেশের সর্বত্র একযোগে উদীচীর শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসাথে প্রাণের আবেগে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে এবং গেয়ে উঠে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত “ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা