সংগৃহীত ছবি
সারাদেশ

নরসিংদীতে জুট মিলে হামলা

জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশের ঘোড়াশালে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় মিল থেকে প্রায় ৫০ লাখ টাকা লুটের ঘটনাও ঘটে। এ ঘটনায় বাধা দিলে মিলের ৩ নিরাপত্তাকর্মী আহত হন।

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেফতার

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে হামলার এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে যাচ্ছে মিল শ্রমিকরা। এর মধ্যে শুক্রবার সকালে দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনায় বসেন। পরে মালিক পক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চায়। আলোচনার শেষ পর্যায়ে বেশির ভাগ শ্রমিক বিষয়টি মেনে নিলেও কিছু শ্রমিক তা না মেনে মিলের ভেতরের প্রশাসনিক ভবনসহ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুর চালায়।

আরও পড়ুন: কুমিল্লায় বন্যার পরিস্থিতি উন্নতি

আকিজ-বশির গ্রুপের ক্যাশিয়ার দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় প্রায় ৪৫-৫০ লাখ টাকা ক্যাশের ভল্ট থেকে লুট করে নিয়ে গেছে।

মিলের জিএম মতিউর রহমান হামলা, ভাঙচুর ও লুট হওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিল আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও হামলায় ৩ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন মিল পরিদর্শন শেষে জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা চলছিলো। পরে মালিক পক্ষের প্রস্তাব বেশির ভাগ শ্রমিক মেনে নিলেও কেউ কেউ তা না মেনে উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা