সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীর পৌরসভা ভাঙচুর

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার পৌরসভায় হামলা এবং ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় পৌর মেয়রের রুমের দরজা-জানালাসহ পৌরসভার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই হামলার সময় পৌরসভার কার্যালয়ে মেয়র বা কাউন্সিলররা কেউই ছিলেন না।

আরও পড়ুন: গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

নোয়াখালী পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত জানান, বৃহস্পতিবার (২০-২৫) জনের ১দল দুর্বৃত্ত পৌরসভায় প্রবেশ করে এলোপাতাড়ি হামলা-ভাঙচুর চালায়। এর ফলে মেয়রের রুমের দরজা-জানালাসহ পৌরসভার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টি সাথে সাথে জেলা প্রশাসককে জানানো হয়েছে।

জেলা প্রশাসক বলেছেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে। তার ফোন বন্ধ পাওয়া যায়। এর খলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফুর রহমান জানান, পৌরসভা অফিসে আজকে যেই বা যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ হতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা