সংগৃহীত ছবি
সারাদেশ

যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত কলেজছাত্র

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর পূর্ব বা‌নিয়াখামার লোহার‌গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাত ৯টার দি‌কে খুলনা নগরীর পূর্ব বা‌নিয়াখামার লোহার গেট এলাকার মুন্নার গ্যারেজে এসে বস‌লে ক‌য়েকজন দুর্বৃত্ত আল আমিনকে চাপা‌তি দি‌য়ে এলোপাথা‌ড়ি কু‌পি‌য়ে ফে‌লে রে‌খে যায়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌ক্যা‌লে নি‌য়ে আস‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে নিহত ১

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন ব‌লেন, পূর্ব শত্রুতার জের ধরে আল আমিনকে কুপিয়ে জখম করা হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে। নিহত আল আমিনের নামে থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। কিছু‌দিন আগেও তিনি মাদক মামলায় খুলনা সদর থানায় গ্রেফতার হ‌য়ে‌ছি‌লেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা