সংগৃহীত ছবি
সারাদেশ

মহাসড়কে শিক্ষার্থীদের কর্মসূচি

জেলা প্রতিনিধি: সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে ঘোষিত ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হয় শিক্ষার্থীরা। এর পরে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা অবস্থান নিয়ে “বাংলা ব্লকেড” কর্মসূচি পালন করে।

আরও পড়ুন: বন্ধুর হাতে বন্ধু খুন

এ সময় তারা “একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো”, “ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড”, “দফা ১ দাবি”, “কোটা নট কাম ব্যাক”, ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অপরদিকে শিক্ষার্থীদের “বাংলা ব্লকেড” কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত (৫-৬) কি.মি যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কের যাত্রীরা।

আরও পড়ুন: বিকেল থেকে শুরু ‘বাংলা ব্লকেড’

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, সড়কে বিশৃঙ্খলা রোধে পুলিশ মাঠে রয়েছে। এই সময় শিক্ষার্থীদের অবস্থানের ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে গেলেই আবার যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা