সংগৃহীত ছবি
সারাদেশ

মাইন বিস্ফোরণে নিহত ১

জেলা প্রতিনিধি: মিয়ানমারের নাফ নদীর লাল দ্বীপে মাইন বিস্ফোরণের কারণে জোবায়ের (১৯) নামের ১ রোহিঙ্গা তরুণ নিহত হয়েছেন। এই বিস্ফোরণে তার ডান পা’র হাঁটুর নিচ থেকে উড়ে যায়। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

রোববার (৭ জুলাই) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মহাসড়কে শিক্ষার্থীদের কর্মসূচি

নিহত তরুন, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে।

আহত ব্যক্তিরা হলো- একই এলাকার আবুল কালামের ছেলে শাহ আলম (২৮) ও প্রকাশ মিস্তির ছেলে শুক্কুর (২১)।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নয়ন চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস জানান, রোববার দুপুর ১২টায় রোহিঙ্গা যুবক শাহ আলম, মো. জোবায়ের ও মো. শুক্কুর মিলে এক সাথে নাফ নদীতে কাঁকড়া শিকারে যায়। এরপর একপর্যায়ে তারা নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের লাল দ্বীপে গিয়ে কাঁকড়া শিকার করতে থাকেন। এ সময় কাঁকড়া ধরার একপর্যায়ে কাঁদামাটিতে পুঁতে রাখা ১টি মাইন বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তারা ৩জনই আহত হয়। এরপর তারা পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে পৌঁছায়।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল নানা-নাতনীর

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান জানান, আহত ২নকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশের পরিদর্শক জানান, বিস্ফোরণে আহতদের মধ্যে শাহ আলম ও মো. শুক্কুর বাড়ি ফিরে এলেও গুরুতর ভাবে আহত মো. জোবায়ের নদীর তীরেই রয়ে যায়। এর পরে খবর পেয়ে স্বজনরা জোবায়েরকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন এবং সেখান থেকেই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিস্ফোরণে আহত ২জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। বিস্ফোরণে মো. জোবায়েরের ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ উড়ে গেছে। ঘটনায় নিহতের লাশ বাড়িতে রয়েছে। এই বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা