সংগৃহীত ছবি
সারাদেশ

কাটাপড়া কারোরই পরিচয় মেলেনি

জেলা প্রতিনিধি: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ৫ জনের কারোরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪

মঙ্গলবার (৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই শহীদুল্লাহ্।

সোমবার (৮ জুলাই) দীর্ঘ অপেক্ষা শেষে রাত আনুমানিক ১০টায় তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে রাত আনুমানিক ১২টায় নরসিংদী রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়।

ইনচার্জ এসআই শহীদুল্লাহ্ বলেন, গতকাল আনুমানিক ভোর পৌনে ৬ টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চিটাগং মেইল ট্রেনে কাটা পড়ে একসঙ্গে ৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর একটি দল দীর্ঘ প্রচেষ্টা করেও তাদের মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। রাতে হাসপাতালে নেওয়ার পর ঢাকা থেকে আসা সিআইডি দলও চেষ্টা করে নিহতদের পরিচয় শনাক্তে ব্যর্থ হয়। ময়নাতদন্তের পর মরদেহগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাত আনুমানিক ১২টা নাগাদ নরসিংদী রেলওয়ে কবরস্থানে মরদেহগুলো দাফন সম্পন্ন করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা