সংগৃহীত
সারাদেশ

ভোলায় দুর্যোগে জরুরি প্রস্তুতি ও সাড়া দান বিষয়ক কর্মশালা 

ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরী প্রস্তুতি এবং সাড়া দান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

বুধবার (৩ এপ্রিল) ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বরিশাল বিভাগ আঞ্চলিক কার্যালয় এর সহযোগিতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৪০ জন সদস্য এতে অংশগ্রহণ করে। সকালে কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

তিনি বলেন, দুর্যোগ প্রবন এলাকার মধ্যে ভোলা অন্যতম। এই জেলায় প্রতিবছর ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গনের মত নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এই জেলার মানুষ। তার উপর নতুন করে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন জনিত নানা সমস্যা। এর ফলে নানা ধরনের দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে নারী ও শিশুদের জীবন। তাই দুর্যোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে আমাদের সচেতনতা ও সামর্থ্যে বৃদ্ধি করতে হবে।

আরও পড়ুন: সীমান্ত থেকে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার

তিনি আরও বলেন যে জনগোষ্ঠীর সামর্থ্য যত বেশি। দুর্যোগে সে জনগোষ্ঠীর জীবন ও সম্পদ ক্ষতি তত কম হয। দুর্যোগ মোকাবেলায় আমাদের সচেতনতা ও সামর্থ্য বাড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারবো না কিন্তু তা মোকাবেলায় আমাদের সামর্থ্য বৃদ্ধি করে জীবন ও সম্পদের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারবো।

জেলা প্রশাসক আরও জানান, দুর্যোগ মোকাবেলায় আমাদের সর্ব্বোচ গুরুত্ব দিতে হবে। দুর্যোগ প্রস্তুতির জন্য শুধুমাত্র দুর্যোগ কালীন সময়ে সচেতন হলে চলবেনা। সারা বছরই দুর্যোগের ঝুঁকিহ্রাস করতে সকলকে কাজ করতে হবে। এসময় তিনি বলেন, নারীও শিশুদের আগামী দিনে দুর্যোগের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য নানা ধরনের কৌশল শিখানোর জন্য আহবান জানান।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ বরিশাল ডিভিশনের চিফ ফিল্ড অফিসার আনোয়ার হোসেন।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

এসময় আলোচনায় অংশ নেয় ভোলা জেলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মামুন উর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা জেলা সিপিপির উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ, ভোলা জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আজিজুল ইসলাম, চ্যানেল 24 ভোলা জেলার প্রতিনিধি ও তরুণ সংগঠক আদিল হোসেন তপু সহ আরো অনেকেই এসময় আলোচনায় অংশ নেয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা