সংগৃহীত
সারাদেশ

হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনিতে হিটস্ট্রোকে শুক্কুর আলী (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পর্যবেক্ষকদের প্রতিবেদন সামারি করতে বলেছি

বুধবার (৩ এপ্রিল) উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্র বলছে, তীব্র গরমে জমিতে কাজ করতে গিয়ে শুক্কুর আলীর মৃত্যু হয়েছে। শুক্কুর আলী পূর্ব আলিপুর গ্রামের শফি আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমিতে শুক্কুর আলী কাজ করতে যান। হঠাৎ প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা শুক্কুরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদ হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে কৃষক শুক্কুর আলীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শপথ নিলেন সূচনা ও টিটু

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ মামুন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না-থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা