সংগৃহীত ছবি
সারাদেশ

বিপুল স্বর্ণসহ ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিবেদক: সাতক্ষীরায় স্বর্ণের বারসহ আমজেদ আলী মোড়ল (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে বিজিবি।

আরও পড়ুন: জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে স্বর্ণসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমজেদ আলী মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের মৃত আব্দুল মাজেদ মোড়লের ছেলে। তিনি বৈকারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবক নিহত

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারে যে, বিজিবি বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৫ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাদ্রাসার মোড় এলাকা দিয়ে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজের জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা