সংগৃহীত ছবি
সারাদেশ

জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিপুল সরকার (৪২) নামে একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বান্দরবানের ৬ ব্যাংকের কার্যক্রম বন্ধ

বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গালাগাও ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ছাড়া আরও ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবক নিহত

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, সকালে ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে গালাগাও ইউনিয়নের চরপাড়া গ্রামের সরকার পাড়ার শিপুল সরকার ও প্রতিবেশী সাতাব উদ্দিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাতাব উদ্দিনের পক্ষে ৩ জন ও অপরদিকে শিপুল সরকার নিজেই আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান শিপুল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা