শিল্প ও সাহিত্য

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন আজ

সান নিউজ ডেস্ক : শিক্ষাবিদ, লেখক, নাট্যকার, সাহিত্য সমালোচক ও ভাষাবিজ্ঞানী মুনীর চৌধুরীর জন্ম দিবস আজ। দেশের ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এই মানুষটির পুরো নাম আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী। ১৯২৫ সালের ২৭ নভেম্বর তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

মুনীর চৌধুরী শিক্ষাজীবন শেষে অধ্যাপনা পেশায় যোগ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। বামপন্থি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে ১৯৪৯ সালে তিনি প্রথমবার গ্রেপ্তার হন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে আবারও কারাবন্দি হন তিনি। ওই অবস্থায় ১৯৫৩ সালে তিনি তার বিখ্যাত নাটক ‘কবর’ রচনা করেন। ১৯৬৫ সালে তিনি বাংলা টাইপরাইটার কিবোর্ড নতুন করে নকশা করে ‘মুনীর অপটিমা কিবোর্ড’ নামে একটি সংস্করণ বের করেন।

১৯৬২ সালে ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের জন্য মুনীর চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৫ সালে ‘মীর মানস’ গ্রন্থের জন্য দাউদ পুরস্কার এবং ১৯৬৬ সালে পেয়েছিলেন সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী এ দেশের বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে নামলে সেই মিশনে ১৪ ডিসেম্বর মুনীর চৌধুরীকে অপহরণ করা হয়। রায়েরবাজার বধ্যভূমিতে তার মৃতদেহটি আর শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা