মতামত

বর্ণ বৈষম্যের দেশে হিরো আলম

মোঃ কামাল হোসেন: বর্ণবাদী দেশে বর্ণবাদী চিন্তধারায় হিরো আলমদের মতো মানুষদের এগিয়ে যেতে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাকে কেন সঠিক শিক্ষার সুযোগ দেয়া হলো না, তার আগ্রহ, শ্রম ও প্রতিভা বিকাশে নেই কোনো উদ্যোগ, আছে শুধু সমালোচনা, তিনি (হিরো আলম) যদি কোনো শেখ পরিবারে জন্ম নিতেন, তাহলে কুরুচিপূর্ণ বিদেশি পোষাক পরে অশুদ্ধ ভাষা ও ইংরেজি-বাংলা ভাষা মিশ্রিত (বাংলিশ) ভাষায় অভিনয় করলেও তাকে মাথায় তুলে রাখতো এই জাতি।

এই জাতিকে ভালভাবে চিনেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই তিনি এ দেশের জাতীয় খেলা হা ডু ডু করেছিলেন, এই খেলায় একজন এগিয়ে যেতে চাইলে বাকি দশজন বাধা দিবেন, এটাই নিয়ম। বাস্তবেও তাই কেউ কোনো কাজ করতে চাইলে তাকে আর দশজন শুধু বাধা দিবে আর সমালোচনা করবে। কেউ এসে বলবে না, তুমি যা করছো ভাল করছো, তবে তা যদি বাংলা সাংস্কৃতির সাথে মিল রেখে সুন্দরভাবে করতে তাহলে আরও সুন্দর হতো।

কিন্তু তা করার মতো মানুষ এই দেশে নেই বললেই চলে। আর যারা আছেন, তারা তো উচুজাতের মানুষ, তাদের কি মানায় নিচু জাতের মানুষের সাথে মিশে কোনো কিছু করতে। আর করবেই বা কেন, তারা তো অভিজাত পরিবারের মানুষ। আসলে পৃথিবীর মধ্যে মনে হয় বাংলাদেশ হলো একমাত্র নীরব বর্ণবাদী দেশ। যেখানে সবাই কথা বলে সাধুর মতো কিন্তু অন্য কেউ সাধু হতে গেলে বাধা হয়ে দাঁড়ায়। আবার নিজেকে ছাড়া অন্য কেউ যোগ্য ভাবতে পারে না।

তাই অনেকে বৈষম্য দূর করতে সারা জীবন কাজ করলেও কিন্তু সমাজ থেকে বৈষম্য দূর না হয়ে আরও বৃদ্ধি পাচ্ছে। আর একটা বিষয় সবাই নিজেকে নায়কের মতো ভাবলেও বাস্তব জীবনে দেখা যায় উল্টো তিনি বা তারা খলনায়কের পক্ষে অবস্থান নেন। অথবা এই দ্বন্দ্বে নিজেকে নিরপেক্ষ রাখতে নীরব থাকেন, পুরোপুরি নীরব ভূমিকা পালন করেন। আমি বলছি না হিরো আলম যা করছে তা সব সঠিক করছে।

তবে তার প্রতিভা আছে, ইচ্ছাশক্তি আছে, সেটা বিকাশের সুযোগ দিতে হবে। সবাই যদি দূর দূর করে তাড়িয়ে দেয়। তাহলে কি হিরো আলমের সমালোচনা করার যোগ্যতা তাদের থাকে কি? নিজের পরিবার ছাড়া সারা জীবন কাউকে ভাল শিক্ষা ও ভাল কাজের সুযোগ দিলেন না। আর নিজেকে সারাজীবন সুশীল দাবি করবেন। তা তো হতে পারে না। চিন্তাধারা পরিবর্তন করতে হবে।

মনেপ্রাণে বিশ্বাস করতে হবে বর্ণ বৈষম্যমুক্ত সমাজ চাই, সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। সব জায়গায় হিরো আলমদের মতো মানুষদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। সুষ্ঠু সাংস্কৃতি চর্চার বাধা দূর করতে হবে। তবেই বর্ণ বৈষম্যমুক্ত দেশ, জাতি ও বিশ্ব গড়ে উঠবে।

লেখক: মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা