নারী
নারী

আধুনিক নারীরা সন্তান নিতে চায় না

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর এবার আধুনিক ভারতীয় নারীদের নিয়ে অদ্ভূত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আধুনিক ভারতীয় রমনীরা একা থাকতে চান, বিয়ে হলেও তারা সন্তান জন্ম নিতে চান না এবং সন্তান চাইলেও সেটি সারোগেসির মাধ্যমে চান।

রোববার (১০ অক্টোবর) মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনিস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলোজিক্যাল সায়েন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন।

সুধাকর আরও বলেছেন, ‘আজ, আমি দুঃখের সঙ্গে বলছি, ভারতে অনেক আধুনিক নারী অবিবাহিত থাকতে চায়। বিয়ে করলেও তারা সন্তান নিতে চান না। তারা সারোগেসি চান। আমাদের চিন্তাধারায় দৃষ্টান্তমূলক পরিবর্তন এসেছে, যা ভাল নয়।’

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভারতীয় সমাজে পশ্চিমা প্রভাব পড়েছে অভিযোগ করে সুধাকর জানিয়েছেন, মানুষ এখন তাদের অভিভাবকদের সঙ্গে রাখতে চায় না। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আজ আমরা পশ্চিমা পথে চলছি। আমাদের বাবা-মাকে আমরা সঙ্গে রাখতে চাই না, দাদা-দাদীদের সঙ্গে রাখাতো ভুলেই গেছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা