নারী

বিশ্বের প্রাচীন সংবাদ সংস্থার প্রধান নারী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রাচীন সংবাদ সংস্থা দ্য ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)-এর ৩৫তম প্রধান হিসেবে হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অনুসন্ধানী সাংবাদিক খাদিজা প্যাটেল। তিনি আইপিআই-এর প্রধান সুইজারল্যান্ডের নিউই জারচার জেইটং-এর সাবেক সম্পাদক মার্কাস স্পিলম্যানের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) ইন্ডিপেন্ডেন্ট অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। খাদিজা প্যাটেল আমেরিকা-ইউরোপের বাইরে এশিয়ান বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে স্বনামধন্য এ আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৫-১৭ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত দ্য ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)-এর নির্বাহী পরিষদের সদস্যরা সংগঠনের সাধারণ সভায় খাদিজাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন।

আইপিআই-এর নির্বাহী পরিচালক বারবারা ট্রিওনফি বেশ প্রশংসা করে বলেন, আইপিআই-এর নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে খাদিজাকে স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। খাদিজা নিজ যোগ্যতায় বোর্ড সদস্যদের আস্থা অর্জন করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। একজন সাংবাদিক ও সম্পাদক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা তাকে এ পদের উপযুক্ত করে তুলে।

বিশ্ববিখ্যাত সংস্থার প্রধান নির্বাচিত হয়ে বেশ উচ্ছ্বসিত খাদিজা বলেন, গুরুত্বপূর্ণ এ পদের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। মিডিয়ার ইতিহাসের চ্যালেঞ্জিং এই সময়ে আইপিআই পরিচালনা করতে যাচ্ছি। আইপিআই একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য উত্থানের সময় আমাদের শিল্পের বৈচিত্র্যময়তা অত্যন্ত সুন্দরভাবে তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র সফরকালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা খাদিজা প্যাটেলকে একজন ‘নির্ভীক সাংবাদিক’ হিসেবে আখ্যায়িত করেন। খাদিজা বর্তমানে দক্ষিণ আফ্রিকার মেইল ও গার্ডিয়ানের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমসহ স্কাই নিউজ, বিবিসি নিউজ, আলজাজিরা, গার্ডিয়ানসহ অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা