আফগান নারী
নারী

আফগান নারীদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠী।

নিজ দেশে বিদ্রোহীরা নতুন নিয়ন্ত্রণকর্তার আসনে বসার পর নারীর পোশাক-পরিচ্ছদের ওপর যে খড়গ নেমে এসেছে, তারই প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে #ডো নট টাচ মাই ক্লথ- ক্যাম্পেইন শুরু করেছেন তারা। খবর বিবিসির।

প্রতিবাদের ভাষা হিসেবে বর্ণিল পোশাক বেছে নিয়েছেন সারাবিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীরা। বিদ্রোহী গোষ্ঠীকে হুশিয়ার করে বলেছেন, ‘আমার পোশাকে হাত দিও না’।

আফগানিস্তানের ঐতিহ্যবাহী বর্ণময় সব পোশাকে নিজেদের সাজিয়ে তারা হাজির হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ‘ডোন্ট টাচ মাই ক্লথ’ কিংবা ‘আফগানিস্তান কালচার’ হ্যাশট্যাগে ফেসবুক-টুইটারে চলছে এ প্রতিবাদ।

কট্টর ইসলামপন্থি বিদ্রোহীরা দুই দশক পর আফগানিস্তানে ক্ষমতায় বসার পর নারীর স্বাধীনভাবে চলার পথ হয়েছে সঙ্কুচিত।

তার প্রতিবাদে আফগান নারীরা যখন বিদ্রোহী গোষ্ঠীর বন্দুকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে নেমেছেন, ঠিক তখনই বিপরীত চিত্রে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ নিয়ে দুদিন আগে হিজাব-বোরকায় আচ্ছাদিত একদল নারীও কাবুলে সমাবেশ করে।

তাদের সেই সমাবেশ থেকে বলা হয়, ‘মেকআপ নিয়ে আধুনিক পোশাক পরা আফগানিস্তানের মুসলিম নারীদের প্রতিচ্ছবি নয়’ এবং ‘শরিয়াহ আইনের বিরোধী বিদেশি নারী অধিকার আমরা চাই না’।

সেই সমাবেশের পরই আফগানিস্তানের ঐতিহ্যবাহী ও বর্ণিল পোশাক পরে প্রতিবাদের সূত্রপাত হয়।

আফগানিস্তানের আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. বাহার জালালি সোশ্যাল মিডিয়ায় এ প্রতিবাদের সূচনা করেন হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে।

সবুজ রঙা এক ঐতিহ্যবাহী পোশাক পরে টুইটারে হাজির হন তিনি। অন্যদেরও তিনি অনুপ্রাণিত করেন তাকে অনুসরণ করতে, দেখাতে যে এটিই আফগানিস্তানের ‘প্রকৃত চিত্র’।

বাহার জালালি বলেন, আজ আফগানিস্তানের স্বকীয়তা, স্বাধীনতা হুমকির মুখে, এটিই আমার সবচেয়ে বড় উদ্বেগ। আমি বিশ্ববাসীকে জানাতে চাই— যেটি তারা মিডিয়ায় দেখেছে (বিদ্রোহী গোষ্ঠী সমর্থক নারীদের সমাবেশ), সেটি আমাদের সংস্কৃতি নয়, সেটি আমাদের পরিচিতি নয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা