নারী

নারী উদ্যোক্তাদের মেলায় হরেক পণ্যের পসরা

নিজস্ব প্রতিবেদক : রামিসা মালিহা খালা সাদিয়া আলমকে নিয়ে করোনাকালে ‘হোম ডেলিভারি’ নামে খাবারের পেজ করেন। বেশ ভালো সাড়া পান তারা। পাশাপাশি জুয়েলারি সামগ্রিও আছে তাদের। এবার তাদের ইভেন্ট ম্যানেজম্যান্ট উদ্বোধন করার জন্য পূর্বাচলের ৩০০ ফুট রোডে অবস্থিত মেহেদি ফুড কোডে নারী উদ্যোক্তাদের নিয়ে এক মেলার আয়োজন করেন।

সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) বেশ কিছু নারী উদ্যোক্তা পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আয়োজিত মেলায় সাজিয়ে বসেছেন তাদের পসরা।

বাধা পেরিয়ে তারা নিজেদের লক্ষ্য ঠিকই অর্জন করেছেন। এমনই একজন রাইয়ান। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। করোনাকালে লকডাউন চলার সময় যখন ঘরে বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, তখনই কিছু করার আশায় অনলাইনে ইউফোরিয়া গ্লোরি অফ এলিগ্যান্স নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে কাপড়ের ব্যবসা শুরু করেন। নিশাত ইসলাম ফেব্রুয়ারি থেকে শুরু করেন মেয়ে হয়ে ছেলেদের পোশাক নিয়ে কাজ। ব্যবসা বেশ ভালোই চলছে।

তার পেজকে পরিচিত করতেই এসেছেন। মেলায় অনলাইন নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনের মেলায় বসেছে ১২টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা সবার জন্য। এখানে পাওয়া যাবে আচার, পিঠা, দুপুরের খাবার, হালকা খাবার, চা-কফি, ভেজালমুক্ত প্রাকৃতিক সরিষার তেল, জুয়েলারি, পোশাক, কসমেটিকসসহ নিত্যব্যবহার্য পণ্য।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা