নারী

নারী সহিংসতায় বিশিষ্ট নাগরিকদের উদ্ধেগ

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে সারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণসহ যৌন সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে বাংলাদেশ মহিলা পরিষদসহ ২১ জন বিশিষ্ট নাগরিক এক লিখিত বিবৃতি দিয়েছেন।

মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‌‘বর্তমান পরিস্থিতি নিরসনে সরকারের পক্ষ থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু অবস্থার কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না বলেও তারা উৎকণ্টা প্রকাশ করছেন।

বিবৃতিতে দ্রুত বিচার করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করা, ধর্ষণের ঘটনা আপস না করা, ধর্ষণের শিকার নারীকে ধর্ষকের সঙ্গে বিয়ে না দেওয়া, ধর্ষণের শিকার নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করা, যৌন সহিংসতার শিকার নারী ও শিশুকে দোষারোপ বন্ধ করা, রাষ্ট্রকে সহিংসতার শিকার নারীকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সুরক্ষা দেওয়ার দাবি করা হয়।’

বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার আমিরুল ইসলাম, হাশেম খান, ডা. সারোয়ার আলী, সৈয়দ আবুল মকসুদ, বেগম মুশতারী শফী, রামেন্দু মজুমদার, সেলিনা হোসেন, মামুনুর রশিদ, জেড আই খান পান্না, সামন্তলাল সেন, আবুল মোমেন, মফিদুল হক, শাহরিয়ার কবীর, ড. মিজানুর রহমান, ড. শাহদীন মালিক, অধ্যাপক এম এম আকাশ, এডভোকেট এস এম সবুর, মাহবুব জামান, এডভোকেট জেয়াদ আল মালুম, সঞ্জীব দ্রং ও হাসান আরিফ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা