পেঁয়াজের কেজি এখন ১২০ টাকা! 
বাণিজ্য

পেঁয়াজের কেজি এখন ১২০ টাকা! 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় খুলনার বাজারগুলোতেও রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে পেঁয়াজের দাম। এর প্রভাবে বাড়তির দিকে রয়েছে রসুন, মরিচসহ অন্যান্য সবজির দামও। ফলে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ২৪ ঘন্টার ব্যবধানে কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৬০ টাকা। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকায় ও ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা আগের দিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ছিল যথাক্রমে ৯০ টাকা ও ৭০ টাকা। তারও আগে ভারতীয় পেঁয়াজ আসা বন্ধের দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) বিক্রি হয়েছে দেশি পেয়াজ ৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে।

অন্যদিকে খুলনা নগরীর পাইকারি কাঁচাবাজার (সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড) দেশি পেঁয়াজ ৮০ টাকা থেকে ৮৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে পাইকারি বাজার থেকে খুচরা বাজারের ব্যবধানও অনেক বেশি। বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে।

নগরীর সন্ধ্যা বাজার, নিরালা বাজার, মিস্ত্রিপাড়া বাজার, নিউমার্কেট ও গল্লামারী বাজারেও একই অবস্থা।

বাজারে পেঁয়াজের পাশাপাশি অন্য সবজিগুলোর দামও বাড়তির দিকে। খুচরা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় বাজারগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সবজির দামও ইচ্ছামতো বাড়িয়ে দিচ্ছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, উত্তরবঙ্গে বন্যার কারণে মরিচ ও সবজির দাম বেশিই হয়েছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

নগরীর ময়লাপোতার কেসিসি সন্ধ্যা বাজারে আসা আজাদুর রহমান বলেন, ‘বাজারে পেঁয়াজের মতোই সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। বাজার এখন পুরো বেসামাল হয়ে উঠেছে।

নিরালা বাজারে ক্রেতা শাহিন আলম বলেন, রাতারাতি পেয়াজের দাম অনেক বেড়ে গেছে। দুদিন আগেও যে পেঁয়াজের কেজি ৬০ টাকা ছিলো, আজ সে পেঁয়াজ ১২০ টাকা দিয়ে কিনলাম। যেন দেখার কেউ নাই। দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।’

সরেজমিনে মহানগরীর বিভিন্ন খুচরা ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি রসুন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, চায়না রসুন ৯০ থেকে ১১০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, বল্টু কাচা মরিচ ৩০০ টাকা, উস্তে ৬০ টাকা, ঝিঙে ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, কুশি ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, কাকরোল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি ৬০ টাকা, খিরাই ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, বরবটি ৬০ টাকা, সিম ১২০ টাকা, টমেটো ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৩৫ থেকে ৪০ টাকা ও কাঁচকলা প্রতি হালি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অথচ খুলনার একমাত্র পাইকারি কাঁচাবাজার নগরীর সোনাডাঙ্গা থানার ট্রাক টার্মিনালে প্রতিকেজি দেশি রসুন ৮৫ থেকে ১০৫ টাকা, চায়না রসুন ৭৫ থেকে ৮৫ টাকা, কাঁচামরিচ (দেশি) ১২০ টাকা, বল্টু মরিচ ২০০ টাকা, উস্তে ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙে ২৫ থেকে ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, কুশি ২৮ টাকা, পটল ২৫ টাকা, ঢেঁড়শ ২৫ টাকা, কাকরোল ৩৫ টাকা, পেঁপে ২০ টাকা, মিষ্টিকুমড়া ১৫ টাকা, খিরাই ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, সিম ৯০ টাকা, টমেটো ৭০ টাকা থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ ১৫ থেকে ২০ টাকা ও প্রতি হালি কাঁচকলা ১৫ থেকে ১৬ টাকা দরে বিক্রি হয়েছে।

সোনাডাঙ্গা পাইকারি কাঁচাবাজারের ব্যবসায়ী হুমায়ূন কবির বলেন, ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকে শুধু পেঁয়াজই নয়, সব ধরনের সবজির দামই বেড়েছে। আজ পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে, যা গতকাল ছিল ৭৫ টাকা। গত তিনদিন আগেও বিক্রি হয়েছিল ৪৮ থেকে ৫০ টাকা দরে।

মের্সাস নিউ হক বাণিজ্য ভাণ্ডারের ফারুক হাওলাদার বলেন বলেন, উত্তরবঙ্গে বন্যা ও অতিরিক্ত বৃষ্টির কারণে মরিচসহ অন্য সবজির সরবরাহ কমে গেছে। ফলে খুলনার বিভিন্ন উপজেলার ক্ষেতের কাঁচামরিচ ও সবজি ঢাকা ও কুঁড়িগ্রামসহ বিভিন্ন বাজারে চলে যাওয়ায় বাজারে দাম বেড়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা