শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাও শ্রমিক-কর্মচারীদের
বাণিজ্য

শ্রমিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী পদযাত্রা ২০ সেপ্টেম্বর 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর রোববার খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে পদযাত্রা করবেন শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুটমিলসের শ্রমিক-কর্মচারীরা।

এর আগে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মহসেন জুটমিলস শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভা করবেন তারা।

নগরীর বয়রা শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে সোমবার (১৭ সেপ্টেম্বর) এসব কর্মসূচির ঘোষণা দেন তারা। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টার ওই ঘেরাও কর্মসূচি পালিত হয়।

ঘেরাও চলাকালে শ্রমপরিচালক মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান উপস্থিত হয়ে শ্রমিকদের বলেন, মিলমালিক এক সপ্তাহের সময় চেয়েছেন। তারা আরো বলেন, মিলমালিকের বিরুদ্ধে মামলা হওয়ায় বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর হাজিরার দিন আদালতই এর ব্যবস্থা নেবেন।

ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খাঁর সভাপতিত্বে ঘেরাও কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ ।

নেতারা বলেন, মিলমালিক জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য ও মিলের সিবিএ নেতাদের সঙ্গে আঁতাত করে একের পর এক ওয়াদা ভঙ্গ করছেন। তাই মালিক ও সিবিএ নেতাদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান তারা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা