ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ
বাণিজ্য

ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক :

করোনায় আর্থিক অবস্থা মন্দা থাকলেও ধীরে ধীরে সচল হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ এবং মূল্যস্ফীতি সহনীয় ৫.৫ শতাংশের মধ্যে থাকবে বলে ধারণা করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়।

উৎপাদন খাতে চাঙা ভাব ও রফতানি বৃদ্ধির পাশাপাশি সহনীয় মূল্যস্ফীতি ও চলতি খাতের ঘাটতি ১.১ শতাংশ হবে ধারণা করছে ব্যাংকটি। দক্ষ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সরকারের প্রণোদনার দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং এ কারণে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে প্রাক্কলন করা হয়েছে। তবে এই প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কোভিড ১৯ দীর্ঘায়িত হওয়া।

এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন পরকাশ বলেন, স্বাস্থ্য ও মহামারি ব্যবস্থাপনা করার জন্য চাপ থাকলেও প্রণোদনা প্যাকেজ ও সামাজিক সুরক্ষার মাধ্যমে সরকার অর্থনীতি ভালো ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছে। রফতানির বর্তমান ভালো অবস্থা ও বিদেশ থেকে অর্থায়ন সংগ্রহ করার পাশাপাশি সরকারের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য অর্থনৈতিক পুনরুদ্ধার চলমান থাকবে।

এডিবি করোনা মহামারির জন্য ইতোমধ্যে ৬০ কোটি ডলার দিয়েছে। এছাড়া ২০২১-২৩ মেয়াদে ৫৯০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি এবং যদি সম্পদ সংগ্রহ করা সম্ভব হয় তবে বাড়তি ৫২০ কোটি ডলার পর্যন্ত সহায়তা পাবে বাংলাদেশ।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা