পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণ জানাল ভারত
বাণিজ্য

সংকটেই পেঁয়াজ রপ্তানি বন্ধ ভারতের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত। আগে পেঁয়াজ পাঠানো বন্ধ রেখে দেরিতে পাঠানো চিঠিতে অবশ্য সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে দেশটিতে বৃষ্টি-বন্যাজনিত সংকট ও অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধিই আকষ্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণ বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, নিজের দেশে সরবরাহ ও মূল্য ঠিক রাখতেই বাইরের দেশগুলোতে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত।

দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারত থেকে কোনো পেঁয়াজ আসেনি। তবে পেঁয়াজ আসা কেন বন্ধ হলো, এর আনুষ্ঠানিক কোনো কারণ ওইদিন সকাল থেকে বলতে পারেননি কোনো পক্ষই। অবশেষে সন্ধ্যায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের ৩ নম্বর ধারা অনুসারে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। তবে পেঁয়াজের কাঁটা টুকরা ও গুঁড়া এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট সৃষ্টি হয়েছে। সে কারণে ভারত নিজ দেশের বাইরে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট শংকর দাস জানিয়েছিলেন, কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। দেশটির সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হওয়া অঞ্চলগুলো তলিয়ে গেছে। এছাড়া সেখানকার বাজারে দামও বেড়েছে। নিজ দেশে পেঁয়াজের দাম ঠিক রাখতেই হয়তো তারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা জানান, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের কোনো নির্দেশনার খবর তিনি জানেন না। সে সময় একই কথা বলেছিলেন ভোমরা কাস্টম হাউসের সহকারী কমিশনার পারভেজ আমানও। গত বছরও ভারত হুট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছিল। এতে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছিল হু হু করে। সে সময় খুচরা বাজারে রেকর্ড ৩০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এবার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর পরই দেশের খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজের কেজি ৭০ থেকে ৮০ টাকা।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

রাজনগরে বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত ক...

নারায়ণগঞ্জে পুলিশ হত্যার মূল হোতা ডেভিডসহ গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় নারায়ণগঞ্জ...

দুই দফা বাড়ার পর ফের কমেছে স্বর্ণের দাম

টানা দুই দফা দেশের বাজারে দাম বাড়ার পর আবারও কমল স...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা