বেনাপোলে জরিমানা করা হয় তিন প্রতিষ্ঠানকে
বাণিজ্য

পেঁয়াজের মজুদদারি রুখতে প্রশাসন মাঠে

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল ( যশোর): ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার খবরে পাল্টে গেছে বেনাপোলের বাজার। অসাধু ব্যবসায়ীরা মজুদ করে একলাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন পেঁয়াজের দাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করেই দেশের তিনটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। অসাধু ব্যবসায়ীরা রাতেই বাসা-বাড়ি ও গোডাউনে পেঁয়াজ গুদামজাত করে ফেলেছেন। আগের আমদানি করা পেঁয়াজও কেজিপ্রতি ৪০ টাকা থেকে বাড়িয়ে বিক্রি করছেন ৬০ থেকে ৬৫ টাকা কেজি।

খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বাজারে অভিযান চালান। পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও মূল্য তালিকা না টাঙানো এবং পেঁয়াজ গুদামজাত করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। মেহেরাব স্টোরের সুরুজ মিয়াকে ১৫ হাজার টাকা, মিম বাণিজ্য ভাণ্ডারকে ১০ হাজার টাকা ও সবুর বাণিজ্য ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নগদ অর্থ জরিমানা দিয়ে ক্ষমা প্রার্থনা করেন প্রতিষ্ঠানগুলোর মালিকরা।

এ সময় সতর্ক করা ও গণসচেতনতাও চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল জানান, জনসাধারণ ও ব্যাবসায়ীদের পেঁয়াজের বিষয়ে সচেতন করতে পরিদর্শন ও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা