ছবি-সংগৃহীত
বাণিজ্য

২৩ কোটি ডলার ঋণ অনুমোদন

সান নিউজ ডেস্ক: গতবছরের বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ৯ জেলায় পুনর্বাসন ও পুনর্গঠনে জরুরি সহায়তা হিসেবে ২৩ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আরও পড়ুন: আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঋণ অনুমোদন উপলক্ষে এক বিবৃতিতে এডিবির প্রিন্সিপাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশালিস্ট টিকা লিমবো বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রস্তুতি হিসেবে অভিযোজন পরিকল্পনাসহ অনেক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়নে এডিবির এ ঋণ বেশ সহায়ক হবে।

সূত্র জানায়, গত বছর দেশের বেশ কয়েকটি জেলায় অনেক বৃষ্টিপাত হয়। এতে বন্যা দেখা দেয়। এই বন্যার কারণে অপেক্ষাকৃত নিচু হাওর অঞ্চলের ৭২ লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এডিবির ঋণের অর্থে ক্ষতিগ্রস্থ জেলাগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার, পুনর্গঠন ও প্রতিকূলতা প্রতিরোধের বিভিন্ন কর্মসূচিতে কাজে লাগানো হবে। এই কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলায় অর্থনৈতিক পুনরুদ্ধার কাজে ব্যয় করা হবে।

আরও পড়ুন: মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের এ ঋণে এসব জেলায় ৭৫৭ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৩৪ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। প্রয়োজনীয় সেতু এবং কালভার্টও নির্মাণ করা হবে প্রকল্পের আওতায়। আগামীতে বন্যা মোকাবিলায় যা সহায়ক হবে। প্রকল্পের কার্যক্রমে সমাজের প্রবীণ, নারী ও শিশু এবং প্রতিবন্ধীদের নিরাপত্তা বলয়ের আওতায় আনার কথা রয়েছে।

এছাড়া, আগমীতে বন্যার ক্ষতি থেকে ফসল রক্ষায় ৮০ কিলোমিটার নদীতীর উন্নয়ন এবং প্রায় চার কিলোমিটার বন্যা প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হবে। বর্ষায় পানিতে নিমজ্জিত থাকা ১৪ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং সেচকাজের জন্য চারটি স্লুইস গেট সংস্কার করা হবে। নদীতীর রক্ষা এবং কার্বন নিঃসরণ কমাতে এক লাখ গাছ লাগানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা