ছবি: সংগৃহীত
বাণিজ্য

স্বর্ণের দাম বাড়লো

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আরও পড়ুন:৫০ হাজার ভোটে জিতব

নতুন দাম অনুযায়ী ভালো মানের প্র‌তি ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। এটিই সোনার সর্বোচ্চ দাম। বর্তমান বাজার দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮৮ হাজার ৪১৩ টাকা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

আরও পড়ুন:প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন দাম অনুযায়ী, শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা, যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭২ হাজার ৩১৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬০ হাজার ৩০৩ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন:ইউক্রেনে ফের পুরোদমে রুশ হামলা

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত ওই দাম অনুযায়ী সোনা কেনাবেচা হয়েছে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৭ হাজার ২৪৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৯ হাজার ৪৮৭ টাকা টাকায় বেচাকেনা হয়েছে।

প্রসঙ্গত, সবশেষ ৩ ডিসেম্বর বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা