বাণিজ্য

বেড়েছে চালের দাম

মুজাহিদুল ইসলাম: বাজারে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। অন্যদিকে, সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম। তেল, চিনি, আটা, ডাল ও অন্যান্য মুদি উপকরণের দাম আগের মতোই রয়েছে।

আরও পড়ুন: সারিকাকে মারধর, স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, মোটা পাইজাম চালের দাম কেজি প্রতি ২ টাকা বেড়ে ৫৬-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি ও চিকন চালের দাম প্রকারভেদে ২-৫ টাকা বেড়ে
৭০-৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের চাল বিক্রেতা জহিরুল ইসলাম বলেন, সব ধরণের চালের দাম ২-৫ টাকা পর্যন্ত বেড়েছে। আমনের নতুন চাল বাজারে আসলে দাম কিছুটা কমার আশা করা যায়।

অন্যদিকে বাজারে সবজি, ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি আলু ২৮ টাকা, পেঁপে ৩০ টাকা, মূলা ৩০-৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৫০ টাকা, শিম ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, করলা ৫০-৬০ টাকা, গাজর ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শসা ৮০-৯0 টাকা, টমেটো ১০০ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা ও পেঁয়াজ পাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, লাউ ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ঢাবিতে নাট্যোৎসব শুরু আজ

মহাখালী কাঁচাবাজারের সবজি বিক্রেতা এনামুল হক বলেন, বাজারে শীতকালীন সবজির প্রচুর আমদানি বেড়েছে, ফলে দাম আগের চেয়ে কম।

খুচরা বাজারে প্রতি ডজন বাদামি রঙের ডিমের দাম ২০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রায় ২০ টাকা কমে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি সোনালি মুরগি। দাম কিছুটা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজিতে ।

অপরিবর্তিত রয়েছে তেল ও চিনির দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯০ টাকা এবং চিনির দাম ১০৭ টাকা নির্ধারিত রয়েছে। তবে গত সপ্তাহ থেকে চিনি ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

তবে ক্রেতাদের অভিযোগ, উৎপাদনের তুলনায় তেমন কমেনি শীতকালীন সবজির দাম। কারওয়ান বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী হামিদুর রহমান বলেন, সবজির দাম আরও কমা উচিত। অস্থির বাজারে অন্তত দেশীয় পণ্যের দাম ক্রেতাবান্ধব হওয়া দরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা