ছবি: সংগৃহীত
বিনোদন

ঢাবিতে নাট্যোৎসব শুরু আজ

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ তৃতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে 'ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নাট্যোৎসব'।বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনা ও অভিনয়ে ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) । আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন: উলিপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

‘হে উৎসুক দৃষ্টিপাত, এ তীর্থে আসো যদি হে শ্রীজ্ঞান, কায়ায় কায়ায় সৃজিব, নব নব জীবনের মানুষ-রূপ-আখ্যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আট দিনের এই নাট্যোৎসবে ১৫ জন শিক্ষার্থীর নির্দেশনায় ১৫টি নাটক এবং শিক্ষক নির্দেশিত একটিসহ মোট ১৬টি নাটকের প্রদর্শনী চলবে।

শিক্ষার্থী নির্দেশিত ১৫টি নাটকের মধ্যে পাঁচটি মৌলিক নাটকসহ সাতটি বাংলা ও তিনটি পাশ্চাত্য নাটক রয়েছে।

আরও পড়ুন: হবিগঞ্জে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকের প্রদর্শনী শুরু হবে। নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা আসাদুজ্জামান নূরকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।

আরও পড়ুন: শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত

মুনীর চৌধুরীর কবর নাটক দিয়ে শুরু হবে উৎসব। নাটকটি নির্দেশনা দিয়েছেন তানভীর আহম্মেদ। একই দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে ক্যাম্প। মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প–এর নাট্যরূপ দিয়েছেন শংকরকুমার বিশ্বাস, নির্দেশনা দিয়েছেন দীপম সাহা।

পরিশেষে, বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান জানান, এই নাট্যোৎসবে বিভাগের অনার্স সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা নাটক নির্দেশনা দিচ্ছে।

শিক্ষার্থীদের দর্শকভীতি দূর করা ও নাটক নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কী রকম সেটা এই আয়োজনের মাধ্যমে অনেকটাই পরিষ্কার হয় আমাদের কাছে। এটা শুধু নাটক প্রদর্শনীই নয় বরং এটা তাদের একটি কোর্সের পরীক্ষাও বটে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা