ফাইল ছবি
জাতীয়

নতুন ৩ রুটে নামছে নগর পরিবহন

সান নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ঢাকা নগর পরিবহনের নতুন তিন রুটে ২২৫টি বাস চলবে।

আরও পড়ুন: ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে এ তথ্য জানানো হয়। তবে কবে নাগাদ এসব বাস সড়কে নামবে সেটি ঠিক করা হয়নি। কমিটি বলেছে, আগামী ৯০ দিনের মধ্যে প্রস্তুতিমূলক সব কাজ শেষ করা হবে।

সভা শেষে শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস নামানো হবে। সব মিলিয়ে নতুন করে আরও ২২৫টি বাস নামানো হবে।

যে তিন রুটে এই ২২৫টি বাস নামানো হবে, তার মধ্যে ২২ নম্বর রুটটি হলো, ঘাটারচর থেকে, বছিলা, মোহাম্মদপুর টাউন হল, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে সুলতানা কামাল সেতু পর্যন্ত। ২৩ নম্বর রুট হলো, বছিলা থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে কাঁচপুর পর্যন্ত এবং ২৬ নম্বর রুট হলো, ঘাটারচর থেকে পলাশী মোড়, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে গোলাগুলিতে নিহত ৪

মেয়র তাপস বলেন, আগামী ৩০ দিনের মধ্যে আরও ২০টি বাস এ রুটে নামানো হবে। এ ছাড়া একই সময়ে আরও ৫০টি বাস নামানোর জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানকে প্রস্তাব দেওয়া হয়েছে।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও সভায় ছিলেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, নগরবাসীকে নিরাপদে বাস সেবা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন তিনটি রুটে বাস নামানোর অংশ হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে বাসগুলো চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি প্রকাশ, যাত্রীছাউনি নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এসব কাজ শেষ হওয়ার পর দিন নির্ধারণ করে নতুন তিনটি রুটে বাস নামানো হবে।

আরও পড়ুন: পায়রা সেতু নির্মাণে চুক্তি সই

প্রসঙ্গত, ঢাকার গণপরিবহণের মালিকের সংখ্যা দুই হাজারের বেশি। আর ঢাকা ও এর আশপাশে দুইশর বেশি রুটে বাস চলাচল করে। এসব বাসের চালকেরা যাত্রী তোলা নিয়ে প্রায়ই পাল্লাপাল্লিতে লিপ্ত হন। এতে দুর্ঘটনা ঘটছে প্রায়ই। এ ব্যবস্থা থেকে উত্তোরণে ২০০৪ সালে ঢাকার জন্য করা ২০ বছরের পরিবহণ পরিকল্পনায় বাস রুট রেশনালাইজেশন কমিটি করার পরামর্শ আসে। বিশেষ এ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে লক্কড়ঝক্কড় বাস সড়ক থেকে তুলে নেওয়া। একইসঙ্গে বাসে বাসে পাল্লাপাল্লিও কমে যাবে। ফলে দুর্ঘটনাও এড়ানো যাবে।

এ লক্ষ্যে গত বছরের ২৬ মার্চ কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে ঢাকা নগর পরিবহণ নামের বাস সেবা চালু করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। ‌তখন ৫০টি বাস দিয়ে এ রুটে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা