ছবি: সংগৃহীত
জাতীয়

পায়রা সেতু নির্মাণে চুক্তি সই

সান নিউজ ডেস্ক: পায়রা নদীর ওপর সেতু নির্মাণে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চুক্তি সই করা হয়েছে। কচুয়া,বেতাগী,পটুয়াখালী,লোয়ালিয়া,কালাইয়া সড়কে পায়রা নদীর ওপর নির্মাণ করা হবে পায়রা সেতু।

আরও পড়ুন: এবার ঈদেই মুক্তি পাচ্ছে বৃদ্ধাশ্রম

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর সেতু ভবনে কোরিয়ান সামহোয়ান করপোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেনচারের মধ্যে এ চুক্তি সই হয়।

রাজধানীর সেতু ভবনে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে পায়রা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের পায়রা নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠির মাধ্যমে আবেদন করেন এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, বাঙালির আস্থার প্রতীক শিশুটির আবেদনে সাড়া দেওয়ার মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হলো, যা বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন: কেন এত নৌ-দুর্ঘটনা

প্রায় এক হাজার ৭০০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪২ কোটি টাকা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা