বিনোদন

এবার ঈদেই মুক্তি পাচ্ছে বৃদ্ধাশ্রম

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস ডি রুবেল। গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। তার পরিচালনায় নির্মিত হয়েছে বৃদ্ধাশ্রম নামের একটি সিনেমা। এ সিনেমাটিতে উনি একাধারে চিত্রনায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। এবার ঈদে সিনেমাটি হলে মুক্তি পেতে যাচ্ছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

এসডি রুবেল বলেন, অনেক আগেই আমার পরিচালিত বৃদ্ধাশ্রম সিনেমাটি সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি মাঝখানে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পারিনি। এবার ঠিক করেছি ঈদে সিনেমাটি মুক্তি দেবো। হল বুকিং শুরু হচ্ছে। আগামী সপ্তাহেই জানাতে পারবো কয়টি হলে বৃদ্ধাশ্রম’দেখা যাবে।

বৃদ্ধাশ্রম প্রসঙ্গে এসডি রুবেল বলেন, এ সিনেমাটিতে আমি চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক ম্যাসেজ দিতে। আশা করছি দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।

এস ডি রুবেলের পরিচালিত বৃদ্ধাশ্রম এ তিনি নিজেই নায়ক চরিত্রে অভিনয় করেছেন। এখানে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ফারহানা হক ববি। আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে।

আরও পড়ুন: বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসেছে ইসি

চলচ্চিত্রটিতে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এসডি রুবেল।

প্রসঙ্গত, এস ডি রুবেল চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান নির্মাণ পরিচালক, অভিনেতা ও প্রযোজক । তিনি ১৪০০ নতুন বাংলা গানে এবং শতাধিক বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে অনেক বেদনা ভরা আমার জীবন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা