তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়

ভারত-পাকিস্তান থেকে দেশ অনেক উপরে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে যখনই কোনো উন্নয়ন প্রকল্প চালু হয়, তখন বিরোধীদলীয় নেতারা নানা অপপ্রচার করেন। বিএনপির নেতাদের বলব, গ্রামে গঞ্জে যান। মানুষ কি বলে শুনেন। মানুষ উন্নয়ন চায়, অগ্রগতি চায়, মানুষ সু-শাসন চায়। মানুষ জ্বালাও পোড়াও চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতার প্রায় প্রতিদিনই বক্তব্য রাখে, দেশের মানুষ ভাল নাই। তাদের এই ভাল নাই, ওই ভাল নাই বলার মধ্যেই জাতিসংঘ রিপোর্ট দিল বাংলাদেশের মানুষ সুখী ইন্ডেক্সে ৭ ধাপ এগিয়েছে। এটি তাদের বক্তব্যের প্রতি জাতিসংঘের কঠিন চপেটাঘাত বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, সুখী ইন্ডেক্সে যে আমরা ৭ ধাপ এগোলাম তা নিয়ে তাদের (বিএনপির) কোনো কথা নেই। ভারত, পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক উপরে। ভারতের অবস্থান ১৩৬ আর পাকিস্তানের অবস্থান ১২৬। আর বাংলাদেশের অবস্থান ৯৪। আমরা যে এত এগোলাম তা নিয়ে তারা কথা বলবে না।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, আর একটা গ্রুপ আছে তারা (সিপিবি) নিজেদের জ্ঞানী প্রমাণ করার জন্য শুধু ভুল ধরে। এই করোনা কালে এবং কোন সংকটেই আমরা তাদের জনগণের পাশে দাঁড়াতে দেখি নাই। তবে হঠ্যাৎ তারা কিছু রিপোর্ট প্রকাশ করে। তবে সুখী ইন্ডেক্সে যে বাংলাদেশ ৭ ধাপ এগোল তা নিয়ে তাদের কোনো রিপোর্ট নেই।

আরও পড়ুন: কোনো ঘর অন্ধকার থাকবে না

দেশে ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সারাদেশে যে ভোগ্য পণ্যের দাম বেড়েছে সেগুলো হলো আমদানি নির্ভর। সমগ্র পৃথিবীতে এ সকল পণ্যের দাম বাড়ায় বাংলাদেশেও তার দাম বেড়েছে। আর এটাকে সামাল দেবার জন্য নিম্ন আয়ের মানুষ যাতে তা কিনতে পারে এজন্য সরকার ১ কোটি মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে এ সকল পণ্য কেনার ব্যবস্থা করেছেন। এর ফলে দেশের মানুষের মধ্যে একধরনের স্বস্তি ফিরে আসছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। তবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে করতে আমরা বড় হয়েছি। আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। আর বাংলাদেশের মানুষ পঞ্চম বারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।

জিল্লুর রহমান পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এবং জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান খোকার সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায় প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা