স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি: সংগৃহীত)
জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হবে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে।

সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার চিকিৎসা কার্যক্রম ও ফাইজারের টিকা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকা সরকার ৬ কোটি ১০ লাখ ফাইজার ও মর্ডানার টিকা বাংলাদেশের জনগণকে উপহার হিসেবে দিয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও টিকা দেবে। তারা আমাদের ১৮টি ফ্রিজার ভ্যানও দিয়েছে। ট্রেইনিং এ সহযোগিতা করেছে।

তিনি বলেন, আমরা আশা করব যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণ এবং সরকারের সম্পর্ক আরও জোরদার হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

নুল্যান্ড বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশের সহযোগী হতে পেরে যু্ক্তরাষ্ট্র অনেক গর্বিত। ভবিষ্যতে টিকা প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও টিকা দেবে। গ্রামীণ পর্যায়ে টিকাদানে বাংলাদেশ অনেক ভালো করেছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়াল

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা