সংগৃহীত
জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের না

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্তব্য করেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের না। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা থাকলে সেটা যারা মশা নিধন করেন তাদের দায়িত্ব।

আরও পড়ুন: নারী অধিকার আদায় করে নিতে হবে

মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশা নিয়ন্ত্রণ করতে হলে পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রদের একটা লম্বা অর্থাৎ সারা বছরের পরিকল্পনা থাকতে হবে। বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত না। পর্যাপ্তই থাকলে, তাহলে আড়াই লাখ লোক এই রোগে আক্রান্ত হতো না। এখন পর্যন্ত ১ হাজার ১০০ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মাদক মামলার আসামি নিহত

তিনি আরও বলেন, যখন মানিকগঞ্জে গেলাম, সেখানে দেখলাম ৫০০ ডেঙ্গু রোগী হাসপাতালে। অথচ আগে ৫টা রোগীও ছিল না। তাহলে এতো রোগী কোথা থেকে এসেছে, আশপাশের জেলা থেকে এসেছে। সেখানে ডেঙ্গু ছড়িয়েছে, ড্রেন আছে, ময়লা পড়ে আছে। এগুলো পরিষ্কার করা না হয়, ডেঙ্গু কমবে না। শুধু ঢাকা নয়, সারাদেশেই পরিকল্পনা নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আমাদের দায়িত্ব হলো ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা। কোনো ঘাটতি সেক্ষেত্রে নেই। আমাদের চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণ দিয়েছি, হাসপাতালগুলোতে যথেষ্ট শয্যার ব্যবস্থা রয়েছে। সব জায়গায় যথেষ্ট পরিমাণ স্যালাইন থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনের ঘাটতি নেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা