বিশ্বে এ পর্যন্ত করোনায় ৪৭ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৯০৪ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় এক হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ১৬ হাজার ৭৪৫ জন। আগের দিন রোববার ১৪ লাখ ১ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার (২১ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লাখ ১ হাজার ৫৫৮ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮০ জন। এর মধ্যে ৪০ কোটি ৭০ লাখ ২৮ হাজার ১৫৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে রাশিয়াতে। এদিন দেশটিতে ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৪৯২ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৩৫ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ লাখ ৮২ হাজার ৬৯২ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তের শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭০৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৯৩ লাখ ৭৩ হাজার ৬৪৬ জন। এসময় দেশটিতে মারা গেছেন ৩২৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪২৮ জনের।

আরও পড়ুন: এক বছর পর চীনে করোনায় ২ জনের মৃত্যু

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

রাতে টিএসসিতে ‘আভাস’-এর কনসার্ট, ভক্তদের উপস্থিত থাকার আহ্বান তুহীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অ...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

ইরান এখনো ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা