দামের সঙ্গে পাল্লা দিয়ে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের (ছবি: প্রতীকী)
বাণিজ্য
ভোক্তার নাভিশ্বাস

বেপরোয়া নিত্যপণ্যের বাজার

নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রণ না থাকায় প্রায় প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের মূল্য। ভয়ঙ্কর বেপরোয়া গতিতে ছুটতে থাকা দামের সঙ্গে পাল্লা দিয়ে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, চাহিদার অনুপাতে যোগান ঘাটতির সুযোগ নিচ্ছেন অসৎ ব্যবসায়ীরা। এছাড়া খুচরা বাজারে নিয়ন্ত্রণ দুর্বলতা মূল্যস্ফীতির অন্যতম কারণ।

বাজার ঘুরে দেখা যায়, এক দিনের ব্যবধানে খুচরা বাজারে ডিম ডজনে বেড়েছে ৫ টাকা। দুই দিনে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি এছাড়াও তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ২৫ টাকা। মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় পিছিয়ে নেই মাছ, মাংস, চাল, ডাল, তেল, সবজিসহ সব নিত্যপণ্য।

পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা বলছেন, তিন দিন আগে কেজি ৩৫ টাকা করে কিনে বিক্রি করেছেন ৪০ টাকায়। বুধবার থেকে কিনতে হচ্ছে ৪৫ টাকায় তাই বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।

এদিকে এক সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে ১৫ টাকা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, করলা ১০০, টমেটো ৫০, শিম ৫০ থেকে ৬০, বাঁধাকপি ৪০, মাঝারি আকারের লাউ ৮০ ও বড় আকারের ১০০, ফুলকপি ছোট ৪০ থেকে ৫০, চালকুমড়া প্রতিটি ৬০, লেবুর হালি ৪০।

আরও পড়ুন: কুমিল্লায় সড়কে ঝরল পাঁচ প্রাণ

মালিবাগ বাজারে ইসমাইল নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। কোনো কিছুই নিম্নবিত্তের নাগালে নেই দাম। মাছ, মাংস, চাল, ডাল, তেল, সবজি, পেঁয়াজ—সব কিছুরই এখন দাম নাগালের বাইরে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা