বাম পাশ থেকেঃ শাহজাহান মজুমদার (চিফ ফিন্যান্সিয়াল অফিসার, বাটারফ্লাই গ্রুপ), মাসুমা রশিদ (চেয়ারম্যান, বাটারফ্লাই গ্রুপ), হোয়ানসাং উ (কান্ট্রি ম্যানেজার, স্যামসাং বাংলাদেশ), মুস্তাফিজুর রহমান
বাণিজ্য

স্যামসাং পণ্যের জাতীয় পরিবেশক বাটারফ্লাই গ্রুপ

সান নিউজ ডেস্ক: স্যামসাং -এর সকল পণ্যের জাতীয় পরিবেশক হিসেবে কাজ করবে বাটারফ্লাই গ্রুপ। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত বাটারফ্লাই শো-রুমে আয়োজিত এক পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। ফলে, ক্রেতারা এখন বাংলাদেশের সকল বাটারফ্লাই শো-রুম থেকে স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার, মোবাইল ও ট্যাবলেট ক্রয় করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ, ও বাটারফ্লাই গ্রæপের সিইও ও এমডি মুস্তাফিজুর রহমান সাজিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ বলেন, “বাটারফ্লাই গ্রæপের সাথে এ চুক্তির ফলে বাংলাদেশের ক্রেতারা স্যামসাংয়ের পণ্যগুলো আরো সহজে কিনতে পারবেন। এখন থেকে ক্রেতারা দেশজুড়ে থাকা বাটারফ্লাইয়ের শোরুমে গিয়ে কিংবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও পছন্দসই স্যামসাংয়ের পণ্য ক্রয় করতে পারবেন। আমরা আমাদের বিদ্যমান এবং সম্ভাব্য ক্রেতাদের সুবিধার জন্য আমাদের বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে সচেষ্ট রয়েছি, যাতে তারা আমাদের অত্যাধুনিক প্রযুক্তির পণ্যগুলোর অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হয়।”

এ বিষয়ে বাটারফ্লাই গ্রুপের সিইও ও এমডি মুস্তাফিজুর রহমান সাজিদ বলেন, “এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদেও ক্রেতাদের জন্য বিস্তৃত পরিসরের পণ্য থেকে তাদের পছন্দের পণ্যটি বাছাই করার সুবিধা নিয়ে এসেছি। একইসঙ্গে ক্রেতাদের উন্নতমানের কেনাকাটার বিষয়টি নিশ্চিত করতেও আমরা সচেষ্ট রয়েছি। ক্রেতারা এখন আমাদেও স্টোরগুলো থেকে তাদের পছন্দের স্যামসাং পণ্য কিনতে পারবেন অথবা তারা চাইলে বাসায় বসে অনলাইনেও স্যামসাংয়ের পণ্য কিনতে পারবেন।”

আরও পড়ুন: সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে বিএনপি

টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা