বাণিজ্য

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আহমেদুর রহমান এবং অন্যান্য পরিচালক ও শেয়ার মালিকগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ৩০ জুন ২০২১ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়।

২০২০-২০২১ অর্থবছরে কোম্পানির ৩৫.১৭ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০.০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় হয়েছে ৮৯.৩৩ টাকা। সভায় কোম্পানির শেয়ার মালিকগণ ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৬০% (অন্তর্বর্তীকালীন ৫০% নগদ লভ্যাংশসহ) নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

উল্লেখ, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মেয়াদি (Close-end) ও বে-মেয়াদি (Open-end) মিউচুয়াল ফান্ড পরিচালনা করে থাকে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা