ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিএটি বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ২০২৩ সালের জন্য শেয়ার প্রতি ১০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: একনেকে ১১ প্রকল্পের অনুমোদন

বৃহস্পতিবার (২৮ মার্চ) অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠানটির ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে এ সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন দেয়া হয়।

সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের আর্থিক বিবরণীর অনুমোদন, ২০২৩ সালের জন্য শেয়ার প্রতি ১০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন, পরিচালনা পর্ষদের নির্বাচন, সংবিধিবদ্ধ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স অডিটর নিয়োগের অনুমোদন প্রদান করা হয়।

আরও পড়ুন: দেশের মানুষ স্বাধীনতার সুফল পাচ্ছে

বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের সভাপতিত্বে অনলাইনে এ এজিএম অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশ থেকে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা বিএটি বাংলাদেশের এজিএম পোর্টালের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন।

২০২৩ সালে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসেবে জাতীয় কোষাগারে ৩২,৮০২ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম সেরা করদাতায় পরিণত করেছে।

আরও পড়ুন: জাহাজ উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে

সভায় প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক এ. কে. এম. আফতাব উল ইসলাম, কেএইচ মাসুদ সিদ্দিকী ও ড. এম হারুনুর রশিদ; অ-নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, সিরাজুন নূর চৌধুরী, মো. আবুল হোসেন, মনিশা আব্রাহাম, ওয়েল সাবরা, গ্যারি ট্যারান্ট, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো তোসো ক্যানেপা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেহ্‌জাদ মুনীম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা