ছবি: সংগৃহীত
বাণিজ্য
বিএটি বাংলাদেশ

হেড অব কর্পোরেট হলেন শাবাব আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ‘বিএটি বাংলাদেশ’র হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে গত ১ এপ্রিল থেকে নিযুক্ত হয়েছেন শাবাব আহমেদ চৌধুরী।

আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়ায় বসছে ভ্যাট

বিএটি গ্রুপে কাজ করার ক্ষেত্রে তিনি সম্প্রতি ১৫ বছর পূর্ণ করেছেন। এ সময়কালে তিনি বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্যে ডিবিএস-এ হেড অব কমার্শিয়াল ফাইন্যান্স হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

শাবাব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করেন। ২০০৯ সালে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে বিএটি বাংলাদেশে যোগদানের মাধ্যমে এ প্রতিষ্ঠানে তার পথচলা শুরু হয়।

আরও পড়ুন: সারাদেশে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

নতুন দায়িত্ব নিয়ে এক বার্তায় শাবাব আহমেদ চৌধুরী বলেন, লিডারশিপ টিমের সদস্য হিসেবে বিএটি বাংলাদেশে যোগদান করতে পেরে আমি সত্যিকার অর্থেই সম্মানিত বোধ করছি। এ অঞ্চলে ১১৪ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিএটি বাংলাদেশ দেশের উন্নয়নের যাত্রায় অন্যতম অংশীদার হিসেবে সরকারকে সহায়তা করে যাচ্ছে। সবার জন্য এক সম্ভাবনাময় আগামী নিশ্চিতে আমরা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা