বাণিজ্য
সাপ্তাহিক রিটার্ন

দর কমেছে ১৩ খাতে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর কমেছে । অন্যদিকে ৭ খাতে দর বেড়েছে মাত্র।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ৯.১ শতাংশ দর কমেছে। সেবা-আবাসন খাতে ৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সিরামিকস খাতে ৫.৭ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৫.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.১ শতাংশ, সিমেন্ট খাতে ২.২ শতাংশ, প্রকৌশল খাতে ১.৯ শতাংশ, ফার্মা খাতে ১.৩ শতাংশ, বিবিধ খাতে দশমিক ১.২ শতাংশ, আইটি খাতে দশমিক ৭ শতাংশ, পাট খাতে দশমিক ৬ শতাংশ ও বস্ত্র খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর বেড়েছে ৭ খাতে। খাতগুলো হচ্ছে- ট্যানারি, কাগজ, খাদ্য, জীবন বিমা, মিউচ্যুয়াল ফান্ড, সাধারণ বিমা ও ব্যাংক খাত।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা