বাণিজ্য
সাউথ বাংলা ব্যাংক

ডিএমডিসহ ১১ কর্মকর্তা বরখাস্ত 

সান নিউজ ডেস্ক: দুজন উপ-ব্যবস্থাপনা পরিচালক, (ডিএমডি) বিভাগীয় প্রধান, চারজন শাখা ব্যবস্থাপকসহ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ব্যাংকের পরিচালকদের মধ্যে পরস্পরবিরোধী দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

সম্প্রতি ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান হন আব্দুল কাদির মোল্লা। এর আগে ব্যাংকের প্রতিষ্ঠা থেকে টানা ৯ বছর চেয়ারম্যান ছিলেন এসএম আমজাদ হোসেন। বেনামে ঋণ নেওয়াসহ নানা ঋণ কেলেংকারী, অর্থ পাচারের অভিযোগে পর্ষদের তোপের মুখে পদত্যাগে বাধ্য হন তিনি।

নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই তার এলাকার কর্মীদের মধ্যে ছাঁটাই আতঙ্ক বিরাজ করে। একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এর সত্যতাও মিলেছে। যদিও কাদির মোল্লা নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়ে কোনো এলাকা বিশেষের কর্মী ছাঁটাই হবে না বলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, যেসব অনিয়মের কারণ দেখিয়ে যে কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেসব ঋণ আগেই সমন্বয় হয়েছে অথবা ঋণের পরিমান সামন্যই।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. কামাল উদ্দীন, সফিউদ্দীন আহমেদ, ঋণ প্রশাসন বিভাগের প্রধান সালাউদ্দিন আহমেদ, (ইভিপি)।

বিস্তারিত আসছে...

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা