বাণিজ্য

রাশিয়া থেকে আসছে ১ লাখ টন গম

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া থেকে ১ লাখ টন গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে দেশের খাদ্য মজুদ বাড়াতে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জন্য রাশিয়া থেকে জি-টু-জি পদ্ধতিতে দুটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এমনকি সিঙ্গাপুর থেকে ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক সংক্রান্ত কমিটির বৈঠকে দুটি ও ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য সাতটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুইটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

কমিটির অনুমোদিত সাতটি প্রস্তাবে অর্থের পরিমাণ ৩ হাজার ১৮০ কোটি ১৮ লাখ ১১ হাজার ৭০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ২ হাজার ৮৭৪ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯১২ টাকা এবং বিশ্বব্যাংক ও দেশীয় ব্যাংক হতে ঋণ ৩০৫ কোটি ৭৭ লাখ ৩২ হাজার ১৫৮ টাকা।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক রাশিয়ান ফেডারেশন হতে জি টু জি ভিত্তিতে ১ লাখ টন গম ৩৫৭ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকায় আমাদানির অনুমোদন দেয়া হয়েছে। প্রতি টন গমের দাম ৪১৯ ডলার। তিনি জানান, সিঙ্গাপুর থেকে ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরের এম/এস ভাইটল এশিয়া পিটিই লিমিটেড'র নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ১ হাজার ২০৫ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৭২ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের কোম্পানিটি প্রস্তাবনা অনুযায়ী প্রতি এমএমবিটিইউ ৩৫ দশমিক ৮৯ ডলার।

এছাড়া অপর একটি প্রস্তাবে সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’র নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ১ হাজার ২৪১ কোটি ২২ লাখ ৮২ হাজার ৪২৮ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানীটির প্রস্তাবনা অনুযায়ী প্রতি এমএমবিটিইউ ৩৬ দশমিক ৯৫ ডলার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন বলেন, জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ অধিদফতর কর্তৃক বাংলাদেশ পুলিশের জন্য জি-টু-জি পদ্ধতিতে রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার এর নিকট থেকে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা