অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
বাণিজ্য

রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে

নিজস্ব প্রতিবেদক: গত তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি আশা প্রকাশ করে বলেন, রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে।

বুধবার (৬ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিলো। এখনও যে গতিতে আসছে, সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে। ২২ বিলিয়ন ডলার কিন্তু কম না।

মুস্তফা কামাল বলেন, রেমিট্যান্স কম আসার মূল কারণ হচ্ছে- বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আসে তাদের কাছ থেকেই, যারা বিদেশে যান। আগে যত পরিমাণ বিদেশে ছিলেন, এখন সেই পরিমাণ নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয়, দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা