বাণিজ্য

গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড পেলেন সাব্বির নাসির

সান নিউজ ডেস্ক: ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’ বিশ্বের সংগীত বিষয়ক বড় এক আসর। গত ৩২ বছর ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়ে আসছে সংগীতের এই আসরটি। চলতি বছর প্রতিযোগিতা করে বাংলাদেশের গায়ক সাব্বির নাসির তার ‘আধা’ গানের জন্য জিতেছেন ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ শীর্ষক পুরস্কার।

পুরুষ গায়ক ক্যাটাগরিতে তার গাওয়া আধা গান ও গানের ভিডিও ব্রোঞ্জ পুরস্কার জিতেছে। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল গানটির ভিডিও নির্মাণ করেন।

গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ডট কমের অফিসয়াল সাইটে ঢুকতেই অন্যান্য বিজয়ীদের তালিকার সংগীত তারকাদের পাশাপাশি শোভা পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসিরের নাম। ইতোমধ্যে তিনি অনলাইনে পুরস্কারের অফিসিয়াল সার্টিফিকেট হাতে পেয়েছেন।

এই সাফল্যের ব্যাপারে সাব্বির নাসির বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলে গত ১০ মাসের মধ্যেই ৫০ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। এর পরদিনই জানলাম এই খবরটি। খুব ভালো লাগছে। এ স্বীকৃতি গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার।’

প্রসঙ্গত, গায়ক সাব্বির নাসির গত ঈদে তার নতুন গান ‘আধা’ প্রকাশ করেন। গানটির কথা ও সুর করেন ওমর ফারুক বিশাল। সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। মাসুদ হাজান উজ্জলের পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে নীল হুরের জাহান সাব্বির নাসিরের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা