টিসিবির পণ্য
বাণিজ্য

হঠাৎ বন্ধ টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের বিভিন্ন পয়েন্টে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রির কথা খাকলেও হঠাৎ করে পণ্য বিক্রি বন্ধ রেখেছে টিসিবি। এতে বিপাকে পড়েছেন স্বল্প আ‌য়ের মানুষসহ দরিদ্র জনগোষ্ঠী।

বুধবার (৬ অক্টোবর) দেখা যায়, যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রি হতো, সেখানে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা করছেন সাধারণ জনগণ। অনেকেই দীর্ঘসময় অপেক্ষা করে ফিরে গেছেন খালি হাতে।

আপাতত বিক্রি বন্ধের বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ২০১৯ সালের আগে বছরে তিন থেকে চারবার টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলতো। এখন প্রতি মাসে এ কার্যক্রম চলছে। আগে মাসের ম‌ধ্যে দুই সপ্তাহ বিক্রি হতো, বাকি দুই সপ্তাহ বন্ধ থাক‌তো। এখন মা‌সের মধ্যে ২২ থেকে ২৪ দিন এ কার্যক্রম চ‌লে।

তিনি আরও বলেন, পরিবেশক ও পণ্যের হিসাব-নিকাশ করা, বিভিন্ন কোম্পা‌নি থে‌কে পণ্য ক্রয় করা এবং প্রয়োজনীয় পণ্য মজুত নিশ্চিত করার জন্য মাঝেমধ্যে কয়েক‌ দি‌নের জন্য বিরতি দিতে হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) টিসিবি হঠাৎ সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি বন্ধ করে দেয়। টিসিবি সূত্রে জানা গেছে, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে আজ (৬ অক্টোবর) থেকে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে। য‌দিও এ বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ‌দে‌বে খাদ্য মন্ত্রণালয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা